Kalighat TMC | দিল্লির পর কলকাতাতেও 'জ্ঞানেশ কুমার হটাও' মিছিলের ডাক তৃণমূলের!

Monday, October 12 2026, 12:38 pm
Kalighat TMC | দিল্লির পর কলকাতাতেও 'জ্ঞানেশ কুমার হটাও' মিছিলের ডাক তৃণমূলের!
highlightKey Highlights

মঙ্গলবার দুপুরে কলকাতার বুকে ‘জ্ঞানেশ কুমার হটাও’ মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল।


দিল্লির আন্দোলনের আঁচ পড়তে চলেছে কলকাতাতেও। মঙ্গলবার দুপুরে কলকাতার বুকে ‘জ্ঞানেশ কুমার হটাও’ মিছিলের ডাক দিল কালীঘাট তৃণমূল। রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত এই মিছিলে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটার কথা রয়েছে। তবে সম্পূর্ণ কর্মসূচিটি পুলিশের অনুমতির উপর নির্ভর করছে।এসআইআরকে হাতিয়ার করে ভোটে কারচুপির অভিযোগে বিদ্ধ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর পদত্যাগের দাবিতেই এই প্রচারপত্র বিলি করা হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধ এবং দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকের প্রতিবাদে আমজনতাকে এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে। তবে পুজোর আবহে এই মিছিলের ফলে যান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা থাকায় পুলিশের অনুমতি মিলবে কি না, সেটাই এখন দেখার বিষয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File